যুক্তরাষ্ট্রের শিকাগো সিটি কাউন্সিলে বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের অংশের সম্মানসূচক নামকরণের প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর সদরঘাটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও রেইনকোট বিতরণ করা হয়।
ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে ভাঙ্গা উপজেলায় তিন প্লাটুন এবং ফরিদপুর সদরে দুই প্লাটুন মোতায়েন করা হয়েছে।
খাগড়াছড়ি সদরের শালবন এলাকার পল্লীটিলা থেকে মাটির নিচে পাওয়া একটি ৮২ মি.মি. পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার বিকালে মর্টারশেলটি উদ্ধারের পর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দলটির নেতাকর্মীরা দেশ থেকে পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন।
আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়টি গুরুত্ব পাবে।
জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’। বাড়ির ছাদ, আঙিনা ও অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে আইনটি করা হয়েছে।
ফেসবুকে ছড়ানো বিভিন্ন প্রচারণা দেখে দেশের পরিস্থিতি সম্পর্কে অতিরঞ্জিত ধারণা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। বুধবার পটিয়া থানা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার রাতে শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে এ ঘটনা ঘটে। এতে বাসে থাকা শিক্ষার্থীরা অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান।
বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার পর ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করেছে ডিএমপি। রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে।
ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। নোটিশে টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে।
দেশের ৪৮টি জেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের মেগা প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে।
পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকায় ২০০টি বাস চলবে। নারীদের জন্য থাকবে ৫০টি গোলাপি রঙের বিশেষ বাস।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে দ্রুত সহায়তা দিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রকল্পভিত্তিক পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বর চূড়ান্তভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।